নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম অনন্ত ব্যানার্জী (৪৮)। তিনি রঘুনাথপুর থানার অন্তর্গত ঘুঁটিতোড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে অনন্তবাবু রঘুনাথপুর শহর থেকে মোটর বাইকে করে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন। রঘুনাথপুর থেকে ডিভিসি-র রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার দিকে যাওয়ার রাস্তায়, কারখানার অদূরে একটি কালভার্টের কাছে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। রাতের অন্ধকারে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তারা বিষয়টি রঘুনাথপুর থানায় খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে।











Post Comment