নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
গাড়ির ধাক্কায় মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল এক বাইক চালকের। মঙ্গলবার সন্ধ্যায় বান্দোয়ান থানার মাংলা গ্রামর অদূরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম সুমন কর্মকার (২৯)। তার বাড়ি বাঁকুড়ার সিমলাপাল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুমন কর্মকার সহ দুজন মোটরবাইক নিয়ে বান্দোয়ান দুয়ারসিনি রাস্তা ধরে ঝাড়খন্ডের জামশেদপুর যাচ্ছিলেন। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে। গুরুতর আহত হয় বাইকে থাকা দুই আরোহী। স্থানীয় মানুষজন তাদের দ্রুত উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।








Post Comment