নিজস্ব প্রতিনিধি, আড়শা:
চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে মৃত্যু হয়েছে ভাইয়ের। এমন অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন মৃত যুবকের দাদা। সোমবার আড়শা থানার কাঁটাডি এলাকার বাসিন্দা সৌরভ মোদক আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ পত্রে জানান, শুক্রবার আড়শা থানার কাঁটাডি এলাকায় একটি লরি বেপরোয়া ভাবে চলার জন্য ভাইয়ের মৃত্যু হয়েছে। চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌখিন মোদক (৩৮)। তার বাড়ি কাঁটাডি এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।











Post Comment