insta logo
Loading ...
×

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল এবিটিএ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল এবিটিএ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল নিখিল বঙ্গ শিক্ষা সমিতির পুরুলিয়া জেলা শাখা। শনিবার সত্যপ্রিয় ভবনে ভাষা শহীদদের স্মরণে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ‘আ মরি বাংলা ভাষা ‘ শীর্ষক আলোচনা সভায় দিনটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন আলোচকরা। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস, প্রাসঙ্গিকতা তুলে ধরেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ব্যোমকেশ দাস । উপস্থিত ছিলেন মানভূম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার পাত্র। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি প্রদীপ চৌধুরী। অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

Post Comment