পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :
একগুচ্ছ স্ক্রিনশট। হোয়াটসঅ্যাপ গ্রুপের। সমাজমাধ্যমে প্রকাশ করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এমনটা করেই নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন তিনি। অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন মানছে না সুপ্রিম কোর্টের আদেশও। বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো হচ্ছে।





স্পেশাল রোল অবজারভার সি. মুরুগনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। অভিযোগ, মাইক্রো অবজারভারদের সরাসরি নির্দেশ দিয়ে ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ দেওয়ার সংখ্যা বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি অবজারভারদের নির্দিষ্ট লগইন তথ্য অন্য জায়গা থেকে ব্যবহার করে ভোটার তালিকা সংশোধনের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। এই প্রক্রিয়ায় একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষার দাবিও জানানো হয়েছে।











Post Comment