নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারে আবার পুরুলিয়ায় জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে তিনি কোটশিলার টালি সেন্টারে জনসভা করবেন । জয়পুর তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সভাকে সফল করতে সব পর্যায়ের প্রস্তুতি চুড়ান্ত। কর্মীরা তাকিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে।
গত ৩০ শে মার্চ বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নম্বর ব্লকে অভিষেকের জনসভায় ভিড় উপচে পড়েছিল। জয়পুর বিধানসভার কোটশিলা থানা এলাকাতেও ব্যাপক জমায়েত হবে বলে আশাবাদী জয়পুর বিধানসভা তৃণমূল কংগ্রেস। তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার বলেন, “বাঘমুন্ডির মত জয়পুরেও ব্যাপক ভিড় হবে। “









Post Comment