পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:
মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় এবং সংবিধান-প্রদত্ত অধিকারের প্রশ্নে নতুন বার্তা নিয়ে সূচনা হল ‘তপশিলির সংলাপ’ কর্মসূচির। এই উদ্যোগের লক্ষ্য ,তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ের বাস্তব সমস্যা, প্রত্যাশা এবং উন্নয়নের রূপরেখা নিয়ে সরাসরি আলোচনা, মতবিনিময় ও নীতি নির্ধারণের পথকে আরও সুদৃঢ় করা।
কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূচনার মুহূর্তে তিনি শ্রদ্ধা জানান ভারতীয় সংবিধানের প্রণেতা বি.আর, আম্বেদকর এবং আদিবাসী সমাজের ঐতিহাসিক নেতা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে। তবে অনুষ্ঠানটির মূল সুর ছিল ব্যক্তিপূজা বা রাজনৈতিক আবহের বাইরে গিয়ে তপশিলি জাতি ও উপজাতিদের অধিকার সম্পর্কে সচেতনতার প্রসার।
প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে তপশিলি জাতি ও উপজাতির মানুষজনের সমস্যা সমাধানের পথ খোঁজাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।










Post Comment