insta logo
Loading ...
×

অ্যাপ থেকে হাপিশ কয়েক লাখ টাকা

অ্যাপ থেকে হাপিশ কয়েক লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মোবাইল অ্যাপের লিংক থেকে ফের সাইবার প্রতারণার ফাঁদ। ফাঁদে পড়ে লক্ষাধিক থাকা খোয়ালেন পুরুলিয়া শহরের এক যুবক। অভিযোগকারী যুবক পুলিশকে জানিয়েছেন সম্প্রতি তিনি একটি মোবাইল অ্যাপের লিংক পান। তাতে বলা হয় সেখানে টাকা জমা করলে লাভের মুখ দেখতে পাবেন। লোভের ফাঁদে পড়ে ওই যুবক কয়েক লাখ টাকা জমা করেন। তারপরই ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন।রবিবার প্রতারিত যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Post Comment