insta logo
Loading ...
×

বলরামপুরে রেলের উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে গুরুতর জখম যুবক

বলরামপুরে রেলের উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

রেলের উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে পড়ে গুরুতর জখম হলেন এক ১৮ বছর বয়সী যুবক। বুধবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা–চান্ডিল শাখার বরাভুম স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহত যুবকের নাম অশ্বিনী মাহাত, বাড়ি বাঁকুড়ার কমলপুর থানার মাকুলা গ্রামে। দুর্ঘটনার পর পুরুলিয়া জিআরপি এবং চান্ডিল আরপিএফ তাকে উদ্ধার করে প্রথমে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে, গুরুতর অবস্থার কারণে পরিবারের লোকজন তাকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।
রেল পুলিশ এখন খতিয়ে দেখছে যুবকটি কী কারণে ও কীভাবে ২৫ হাজার ভোল্টের ওভারহেড লাইনের সংস্পর্শে এল। বিষয়টি রেল নিরাপত্তা এবং পথচারী ও স্থানীয়দের সচেতনতার প্রেক্ষাপটেও গুরুত্ব বহন করছে। রেল বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Post Comment