নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার রাতে ঝালদা থানার কাঁসরা গ্রামের অদূরের ঘটনা। পুলিশ জানায় ,মৃত উত্তম মাহাতোর (২৫) বাড়ি ঝালদা থানার ডুড়গি গ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইক নিয়ে ওই যুবক ঝালদার দিক থেকে গ্রামে ফিরছিলেন। পরে পথচলতি মানুষজন তাকে রাস্তার ধরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপর তাকে উদ্ধার করে ঝালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঝাড়খন্ডের রাঁচি নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে ঝালদা থানার পুলিশ।











Post Comment