নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
পথ দুর্ঘটনা কাড়ল যুবকের প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত যুবকের নাম শঙ্কর সিং (৩৫)। তার বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার পুনস্যা গ্রামে। পুলিশ সূত্রে জানিয়েছে মঙ্গলবার রাতে বান্দোয়ান – দুয়ারসিনি সড়ক ধরে ধাদকার দিক থেকে পুনস্যা যাচ্ছিলেন শঙ্কর সিং এবং মধুবন গ্রামের বাসিন্দা মধুসূদন কর্মকার। মাংলা গ্রামের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। পড়ে গিয়ে গুরুতর জখম হন তারা। বান্দোয়ান থানার পুলিশ তাদের উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় শঙ্কর সিংয়ের ।











Post Comment