insta logo
Loading ...
×

কাশিপুরে ট্রাক্টরে চাপা পড়ে মৃ*ত্যু হল এক যুবকের

কাশিপুরে ট্রাক্টরে চাপা পড়ে মৃ*ত্যু হল এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার সকালে কাশিপুর থানার মাজুরামাজরা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত যুবকের নাম দশরথ হেমব্রম (৩২)। তার বাড়ি ওই গ্রামেই।

জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ি থেকে ট্রাক্টর নিয়ে বেরিয়েছিলেন দশরথ মাঝি। মাঝ পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার নিচে উল্টে যায়। যার ফলে তিনি ইঞ্জিনে চাপা পড়ে যান। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কাশিপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে কল্লোলি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

Post Comment