নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
ছেলের হাতে আক্রান্ত বাবা দ্বারস্থ হল থানার। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজারের ডুমুরডি গ্রামের বাসিন্দা মহাদেব ত্রিপাঠীর অভিযোগ গত বৃহস্পতিবার বিকেলে মহাদেব ত্রিপাঠীর ছোট ছেলে কিশোর কুমার ত্রিপাঠী বাড়িতে এসে বাবা মাকে গালাগালি দিতে থাকে। প্রতিবাদ করায় সে নিজের বাবা – মাকে লাঠি পেটা করে। মহাদেব ত্রিপাঠী পুলিশকে জানিয়েছেন, প্রায়দিনই তার ছোট ছেলে কিশোর কুমার ত্রিপাঠী তাদের উপর অত্যাচার চালায়। এবারও সেই একই ঘটনা ঘটেছে। একপ্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। মহাদেব ত্রিপাঠীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।











Post Comment