insta logo
Loading ...
×

শ্বশুরবাড়ি থেকে আর ফেরা হলো না বাড়ি

শ্বশুরবাড়ি থেকে আর ফেরা হলো না বাড়ি

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

শ্বশুর বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে প্রাণ হারালো এক যুবক। মৃতের নাম সন্দীপ মুর্মু (৩১). বাড়ি বরাবাজার ব্লকের খাওয়াসডি গ্রামে। শ্বশুরবাড়ি থেকে বাইকে করে বাড়ি ফেরার সময় রবিবার সন্ধ্যায় বরাবাজার বলরামপুর রাস্তার ভবানীপুর গ্রাম সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে সজোরে ধাক্কা মারে সন্দীপ। মহিলার নাম সুমিত্রা মাহাতো। তার বাড়ি ভবানীপুর গ্রামে। বাড়ি থেকে মুদিখানার দোকান যাচ্ছিল সে। আরোহী ও পথচারী উভয়ই রাস্তার ধারে ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। সন্দীপ এবং ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্কর্তব্যরত চিকিৎসক সন্দীপকে মৃত বলে ঘোষণা করেন। সুমিত্রা মাহাতোকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Post Comment