insta logo
Loading ...
×

মাথায় পড়ল পাঁচিলসহ রাজমিস্ত্রি, মৃত্যু বৃদ্ধের

মাথায় পড়ল পাঁচিলসহ রাজমিস্ত্রি, মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি , বরাবাজার:

দেখাতে এসেছিলেন ডাক্তার। বসেছিলেন ওষুধ দোকানে। সেই ওষুধ দোকানের দোতলার নির্মীয়মান পাঁচিল ভেঙে পড়ল। সেই পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। জখম হয়েছেন এক রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পুরুলিয়া জেলার বরাবাজার থানার সিন্দরি গ্রামে। মৃতের নাম সীতারাম সরেন (৭৫)। তিনি বরাবাজার থানার শাসাংডি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে একটি ওষুধ দোকানে এক চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন ওই বৃদ্ধ। ডাক্তার দেখিয়ে ওই ওষুধ দোকানের বাইরেই বসেছিলেন। ওই ওষুধ দোকানেরই দোতলায় নির্মাণের কাজ চলছিল। কাজ চলাকালীন হুড়মুড়িয়ে একটি পাঁচিল সহ একজন রাজমিস্ত্রি নিচে পড়ে যায়। আর বৃদ্ধের মাথায় পড়ে পাঁচিলটি। ঘটনার পরেই রাজমিস্ত্রি ও সীতারাম বাবুকে সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে প্রাথমিক চিকিৎসার পর ওই রাজমিস্ত্রিকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

Post Comment