insta logo
Loading ...
×

আধুনিক পদ্ধতিতে আনাজ চাষে প্রশিক্ষণ শিবির আড়শায়

আধুনিক পদ্ধতিতে আনাজ চাষে প্রশিক্ষণ শিবির আড়শায়

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

আধুনিক পদ্ধতিতে ফল ও আনাজ চাষে চাষিদের উৎসাহিত করতে দু’দিনের কৃষক প্রশিক্ষণ শিবির শেষ হল আড়শায়। আড়শা ব্লক উদ্যানপালন দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন শুরু হয়েছিল সোমবার। আড়শা ব্লকের উদ্যান পালন দফতরের পরামর্শ দাতা শচীনন্দন মাঝি বলেন, “শিবিরে ব্লকের ৯০ জন চাষিকে আধুনিক পদ্ধতিতে ফল ও আনাজ চাষে উৎসাহিত করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো হবে। খরচও কম ।” প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতে শংসাপত্র ও কৃষি সহায়ক যন্ত্রাংশ তুলে দেওয়া হয়েছে। শিবিরে থাকা আড়শার তুম্বাঝালদা গ্রামের কৃষক ভরত মাহাত বলেন, “এতদিন গতানুগতিক পদ্ধতিতে চাষ করতাম। এখানে এসে নতুন ও উন্নত চাষের পদ্ধতি জানতে পারলাম। এবার থেকে সেই পদ্ধতিতে চাষ করবো ।” প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দফতরের জেলা সহ আধিকারিক সুস্মিতা ঘোষ, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, ব্লক কৃষি কর্মাধ্যক্ষ উৎপল কুমার প্রমুখ।

Post Comment