insta logo
Loading ...
×

রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা

রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

পুরুলিয়া জেলার রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতোড়া ও বেড়ো গ্রামের মধ্যবর্তী এলাকায় একটি ডাম্পারের সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক মহিলা সহ মোট ছ’জন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত প্রত্যেকেই কলকাতার কাঁচরাপাড়া-চন্দননগর এলাকার বাসিন্দা। রাতের অন্ধকারে দ্রুতগতির ডাম্পার ও বোলেরো গাড়ির সংঘর্ষে মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায় বোলেরোটি। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Comment