insta logo
Loading ...
×

ইভটিজিং এর প্রতিবাদ, আক্রান্ত কিশোরী সহ পরিবার। ধৃত যুবক

ইভটিজিং এর প্রতিবাদ, আক্রান্ত কিশোরী সহ পরিবার। ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি , বরাবাজার:

ইভটিজিং এর প্রতিবাদ। আর তাতেই এক নাবালিকা ও তার পরিবারকে মারধর। এমন অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম লক্ষণ গোপ। এই থানার বড়রা গ্রামে তার বাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার এক কিশোরী ধৃত যুবক সহ দুজনের বিরুদ্ধে বরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানায়, কিছুদিন ধরেই তার বান্ধবীকে এক কিশোর উত্যক্ত করছে। দিচ্ছে কুপ্রস্তাব। মঙ্গলবার দুপুরে তার বান্ধবীর মোবাইল নম্বর চায় ওই কিশোর। নং না দেওয়ায় প্রতিবেশী লক্ষণ গোপকে সঙ্গে নিয়ে লাঠি, রড নিয়ে ওই দুই কিশোরীর উপর তারা হামলা চালায়। তাদের চিৎকারে তার মা ও কাকিমা ঘটনাস্থলে ছুটে এলে তাদেরকেও একই ভাবে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালায়। বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান অভিযোগকারীরা। পুলিশ জানিয়েছে অভিযুক্ত কিশোর পালিয়ে গেলেও তার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment