অমরেশ দত্ত, মানবাজার:
জঙ্গলে আগুন। মানবাজারের ইন্দকুড়ি ও পায়রাচালি রোডের উপর বুড়িশহর ও মহুলবনি গ্রাম সংলগ্ন ডুংরির জঙ্গলে হঠাৎ লেগে গেল আগুন৷ ব্যাপক চাঞ্চল্য এলাকায়।শুক্রবার দুপুরে এই জঙ্গলে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় মানুষজন। খবর পেয়ে দমকল বিভাগের কর্মী ও বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। এরপর ব্লোয়ার দিয়ে পাহাড়ের গায়ে পড়ে থাকা ঝরা পাতা সরানোর কাজ চলে। ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে বহু গাছ।











Post Comment