insta logo
Loading ...
×

বলরামপুরে বিয়ে বাড়িতে ঢুকে পড়ল চিতল হরিণ, তারপর কী হলো?

বলরামপুরে বিয়ে বাড়িতে ঢুকে পড়ল চিতল হরিণ, তারপর কী হলো?

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

সানাই বাজছিল। চলছিল খাওয়া দাওয়া। এমন সময় বিয়ে বাড়ির প্রীতিভোজের অনুষ্ঠানে ঢুকে পড়ল একটি চিতল হরিণ। বলরামপুর রেঞ্জের সাপুয়াগোড়া গ্রামের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। তারপর রাতভর তাকে বাড়িতে রেখে বন কর্মীদের হাতে রবিবার তুলে দিলেন বাড়ির লোকজন।

জানা গিয়েছে,বলরামপুর রেঞ্জের সাপুয়াগোড়া গ্রামে শনিবার শরৎ চন্দ্র মান্ডির বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। রাতে হঠাৎ ওই হরিণটি ছুটে এসে বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির মালিক শরৎবাবু হরিণটিকে গোয়াল ঘরে ছাগলের সঙ্গে বেঁধে রাখেন।রবিবার সকালে বিষয়টি বলরামপুর রেঞ্জ কার্যালয়ে জানানো হয়। বনকর্মীরা গ্রামে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে। পরে বলরামপুর রেঞ্জ কার্যালয়ে এনে চিকিৎসার পর তাকে সুরুলিয়া মিনি চিড়িয়াখানায় পাঠানো হয়।

সাপুয়াগোড়া গ্রামের বাসিন্দা শরৎ চন্দ্র মান্ডি বলেন, “বাড়িতে বিয়ে ছিল, হরিণটা এসে ঢুকে পড়ে। রাতভর তাকে বাড়িতে রেখে পরদিন বন কর্মীদের হাতে তুলে দিই।”

এই কাজে বাড়ির মালিক সহ গ্রামবাসীদের কাজের প্রশংসা করেছে বনদফতর।

Post Comment