নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বলরামপুর বিধানসভা এলাকার বেলকুড়ি গ্রামে মঙ্গলবার রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলল। ভারতীয় জনতা পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিএম) থেকে কুড়িটি পরিবার দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলরামপুরের তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তিনি জানান, এলাকার উন্নয়নের স্বার্থে আরও মানুষ তৃণমূলের প্রতি আস্থা রাখছেন।










Post Comment