নিজস্ব প্রতিনিধি,বান্দোয়ান :
জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বান্দোয়ান থানার রাজগ্রামে। মৃত যুবকের নাম গুরুপদ সিং (৩৫)। তার বাড়ি ওই থানার রাজগ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার বান্দোয়ান পাশের গ্রাম বারোমূল গ্রামে মেলা দেখতে বেরিয়েছিল সে। কিন্তু তারপর থেকে ওই যুবক নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এদিন দুপুরে জঙ্গলের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বান্দোয়ান থানায়। খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দোয়ান থানার পুলিশ।











Post Comment