নিজস্ব প্রতিনিধি,পাড়া:
পুরুলিয়ার পাড়া বিধানসভায় নির্বাচনী লড়াই এবার নতুন সমীকরণ তৈরি করছে। রাজনৈতিক মহলের নজর কেড়েছেন একেবারে নতুন মুখ, শিক্ষক থেকে রাজনীতিতে আসা মানিক বাউরী।
এরই মধ্যে নির্বাচনী প্রচারের সূচনায় ধর্মীয় আবহকেও গুরুত্ব দিতে দেখা গেল তাঁকে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মৌতোড় বড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মানিক বাউরী। ঢাক-ঢোল, বাজনা এবং দলীয় পতাকার মিছিলের মধ্য দিয়ে এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত বিধানসভা নির্বাচনে এই আসনটি ভারতীয় জনতা পার্টির দখলে যায়। ফলে এই কেন্দ্রে ক্ষমতা পুনরুদ্ধার তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। সেই প্রেক্ষাপটে মানিক বাউরীর মতো নতুন মুখকে সামনে এনে দল ভিন্ন কৌশল নিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল প্রার্থী, পাড়া বিধানসভা মানিক বাউরীর বক্তব্যে বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের কাজ করছেন, তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন। আমি বিশ্বাস করি, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন এবং এই আসনে তৃণমূলকে জয়ী করবেন।”









Post Comment