insta logo
Loading ...
×

পাচারের অভিযোগ, বাঘমুণ্ডিতে গরু বোঝাই একটি পিক-আপ ভ্যান আটক, ধৃত চালক

পাচারের অভিযোগ, বাঘমুণ্ডিতে গরু বোঝাই একটি পিক-আপ ভ্যান আটক, ধৃত চালক

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

ছিলো পাচারের অভিযোগ। আর সেই অভিযোগে গরু বোঝাই একটি পিক-আপ ভ্যান আটক। বাঘমুন্ডি থানার এই ঘটনায় গ্রেফতার চালক জামশেদ আনসারী। ধৃতের বাড়ি বলরামপুর থানার রসূলডি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ঝাড়খণ্ডের দিক থেকে গাড়িটি চড়িদা গ্রামের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। বৈধ নথি না থাকায় চালককে গ্রেফতার করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। উদ্ধার হওয়া তিনটি গরুকে গোশালায় জিম্মায় রাখা হয়েছে।

Post Comment