নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সন্ধ্যায় বান্দোয়ান থানার লিকি মোড়ের অদূরে ঘটনাটি ঘটে । লিকি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম রতন মাহাত (৫৫)।
মঙ্গলবার সন্ধ্যায় কাটিন – বান্দোয়ান সড়কের উপর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় বান্দোয়ান থানায়। বান্দোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দোয়ান থানার পুলিশ।











Post Comment