insta logo
Loading ...
×

ফোন হারানোর পর ৬ লাখ টাকা খোয়ালেন আড়শার এক ব্যক্তি

ফোন হারানোর পর ৬ লাখ টাকা খোয়ালেন আড়শার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

মোবাইল ফোন হারানোর পর অনলাইন প্রতারণার শিকার হয়ে প্রায় ৬ লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি। স্বপন কুমার লায়েক নামে ওই ব্যক্তির বাড়ি আড়শা থানার রাঙ্গামাটি গ্রামে।

ওই ব্যক্তি পুলিশকে জানান, গত ২৪ ফেব্রুয়ারি আড়শা হাটে তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায়। ওই দিন থানায় সাধারণ ডাইরি করেন। পরে ২৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কোম্পানিতে ফোন করে সিম কার্ডটি বন্ধ করান। শুক্রবার টাকা তুলতে গেলে তিনি জানতে পারেন তার ৫টি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ ৫ হাজার ৭০০ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনা বুঝতে পেরে স্বপনবাবু প্রথমে সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান। পরে শনিবার আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment