নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে শিক্ষা নিয়ে দীর্ঘদিনের যে স্বপ্ন, তা এবার বাস্তবের রূপ পেল। মানবাজার–১ নং ব্লকের বারামেশ্যা রামনগর এলাকায় চালু হলো সম্পূর্ণ আবাসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়—যার লক্ষ্য শুধুমাত্র পড়াশোনা নয়, আদিবাসী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলা।
এই বিদ্যালয়ের মাধ্যমে প্রথমবারের মতো আদিবাসী পরিবারের সন্তানরা নিজ এলাকাতেই আধুনিক ইংরেজি শিক্ষার সুযোগ পাবে। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে ৭০ জন পড়ুয়া—৩৫ জন ছাত্র ও ৩৫ জন ছাত্রী—নিয়ে যাত্রা শুরু করেছে এই আবাসিক প্রতিষ্ঠান। পাহাড়, জঙ্গল আর দূরত্বের কারণে যাদের পড়াশোনা মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কা ছিল, তাদের জন্য এই স্কুল এক নতুন আশার আলো।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুধীর কোন্থাম, সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক রাজীবলোচন সরেন, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো প্রমুখ।










Post Comment