insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরে কেতিকা গণ ধর্ষ*ণ কাণ্ডে তদন্তে এলো ফরেনসিক দল,কিশারীর পরিবারের নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ মহিলারা

পুরুলিয়া শহরে কেতিকা গণ ধর্ষ*ণ কাণ্ডে তদন্তে এলো ফরেনসিক দল,কিশারীর পরিবারের নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ মহিলারা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কেতিকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরুলিয়া সদর থানার দ্বারস্থ হল এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির শহর লোকাল কমিটির মহিলা সেল। তাদের দাবির মধ্যে রয়েছে শহরে মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে, শহর জুড়ে বন্ধ করতে হবে মদ ও জুয়ার রমরমা , রাতের বেলা নিরাপত্তার স্বার্থে বাড়াতে হবে পুলিশি টহল, নিশ্চিত করতে হবে নির্যাতিতার ও তাত পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে নিতে হবে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা।

এদিকে ঘটনার তদন্তে গতি আনতে মঙ্গলবার দুর্গাপুর থেকে পুরুলিয়ায় পৌঁছান আঞ্চলিক ফরেনসিক পরীক্ষাগারের বিশেষজ্ঞরা। দুপুরে পুরুলিয়া সদর থানার পুলিশের সঙ্গে তাঁরা কেতিকা এলাকার রেললাইনের অদূরে অপরাধস্থলে যান। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকা ঘুরে খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা। ঘটনাস্থলের ছবি তোলার পাশাপাশি ঘিরে রাখা এলাকা থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রাতে পুরুলিয়া শহরের কেতিকা এলাকা থেকে এক নাবালিকার অপহরণ ও গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই সাত জন যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে তাঁদের আটক করা হয় এবং রবিবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

Post Comment