নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
খেলার মাঠে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে তিন দিনের ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল কাশিপুরে। কাশিপুরে তালাজুড়ি হাসপাতাল ময়দানে অনুষ্ঠিত গৌরাঙ্গডি প্রিমিয়ার লিগের খেলায় ফাইনালে জয়ী হল গৌরাঙ্গডি আঞ্চলিক ক্রিকেট দল। দর্শক ঠাসা মাঠে তারা অদ্রিকা একাদশকে ৩৭ রানে হারিয়ে প্রতিযোগিতার সেরার শিরোপা ছিনিয়ে নেয়। পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রত্যেক খেলার ম্যান অব অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। আয়োজক কমিটির তরফে রাহুল দত্ত, সায়ন পাত্র, বিষ্ণুপদ মাজী বলেন – আমরা এই প্রতিযোগিতার সাথে গো গ্রীন ইনিশিয়েটিভ চালু করেছিলাম। খেলার মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। প্রতিযোগিতার জয়ী, রার্নাস ও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রতিযোগিতার থিম সং তৈরি করেন শিক্ষক ড. বিমান পাত্র। সেই থিম সং সকলের নজর কাড়ে । প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন গৌরাঙ্গডি আঞ্চলিক ক্রিকেট টিমের জিত বাউরি।











Post Comment