নিজস্ব প্রতিনিধি, পাড়া:
খেলার সময় কুয়োর জলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল বছর আড়াইয়ের এক শিশুর। পুলিশ জানিয়েছে মৃতের নাম বাসুদেব মাহাত। তার বাড়ি পাড়া থানার পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে বাড়ির সামনে খেলছিল ওই শিশু। খেলার সময় হঠাৎ পাশে থাকা কুয়োর জলে পড়ে যায়। তড়িঘড়ি কুয়ো থেকে তাকে উদ্ধার করে পাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পাড়া থানার পুলিশ।










Post Comment