নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বুধবারই অতিরিক্ত গরম এবং অসহনীয় তাপপ্রবাহের কারণে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি মর্নিং সেশনে করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন। অন্যদিকে রাজ্য স্কুল শিক্ষা দফতর বন্যা পরিস্থিতির জন্য বিদ্যালয় ভবনগুলি ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছিল৷ আর আজ বৃহস্পতিবার সকাল গড়াতেই পালটে গেল নির্দেশ। স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল গ্রীষ্মের ছুটি বৃদ্ধির কথা। অতিরিক্ত গরম আর তাপপ্রবাহের কারণে আগামী কাল থেকে দুদিন রাজ্যের সমস্ত বিদ্যালয় ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে লেখা, “কিছু জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিদ্যমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে, বিদ্যালয় শিক্ষা কর্তৃপক্ষ ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সরড, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে (পার্বত্য এলাকা ব্যতীত) শিক্ষাদান কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
এই বিজ্ঞপ্তি অনুসারে স্কুল খুলবে আগামী ১৬ জুন সোমবার।











Post Comment