insta logo
Loading ...
×

রঘুনাথপুর ২ ব্লকের উসিড় গ্রামে পানীয় জলের হাহাকার, পদক্ষেপ প্রশাসনের

রঘুনাথপুর ২ ব্লকের উসিড় গ্রামে পানীয় জলের হাহাকার, পদক্ষেপ প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

পানীয় জলের সমস্যায় জর্জরিত পুরুলিয়ার
রঘুনাথপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত উসিড়। এই গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরে
পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সাময়িক সমাধান হিসেবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ট্রাক্টরে করে জলের ট্যাঙ্ক সরবরাহ করা হয় গ্রামে। প্রশাসনের এই উদ্যোগে কিছুটা স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা।
তবে স্থানীয়দের দাবি, এই ব্যবস্থা যেন শুধু সাময়িক না হয়। স্থায়ী জল প্রকল্প দ্রুত রূপায়ণ করাই একমাত্র সমাধান। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্থায়ীভাবে জলের সমস্যা মেটাতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

Post Comment