নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
নতুন পথের যাত্রীরা শুরু করল নিজেদের যাত্রাপথ। বিশ্বপরিবেশ দিবসের বিশেষ দিনে নতুন ভাবনা নিয়ে সমগ্র বিদ্যালয় তথা একাদশ শ্রেণীর পঠন পাঠনের শুভ সূচনা হলো মানবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাধামাধব ইন্সটিটিউশনে। বাড়িতে লাগানোর জন্য প্রতিটি ছাত্রছাত্রীদের হাতে একটি করে নতুন গাছ তুলে দেওয়া হয়। বৎসারান্তে কে কেমন গাছগুলোর পরিচর্যা করেছে দেখে শ্রেণী ভিত্তিক পুরস্কার তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে। এইরকম মৌলিক ভাবনা দিয়ে কর্মসূচি সাজালেন মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনের শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র। অভিভাবকরা বলছেন এই শিক্ষক বারে বারে বিশেষ বিশেষ দিনে অভিনব সব পরিকল্পনা নিয়ে শিক্ষা,সমাজ, সংস্কৃতির আলোকে নতুনত্বের ছাপ রাখেন।











Post Comment