নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
ভুয়ো ইনকাম ট্যাক্স রেইড-এ কোটশিলার বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরো চার জনকে গ্রেফতার করল পুরুলিয়ার কোটশিলা থানার পুলিশ। এই নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জন গ্রেফতার হল। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি জেলার বিভিন্ন জায়গা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাঁচির নাগড়ি থানার বসিলা গ্রামের বাসিন্দা মেহতাব আনসারি, সাকিল আনসারি ও সরফরাজ আনসারি এবং ইটকি এলাকার শিবপ্রসাদ কেরকেট্টা।শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে মেহতাব ও সরফরাজের ৫ দিনের পুলিশ হেফাজত হয়। বাকি দুজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ৮ই এপ্রিল হিন্দি সিনেমা স্পেশাল ছাব্বিশ এর কায়দায় ডাকাতির ঘটনা সোরগোল তুলে দিয়েছিল পুরুলিয়ায়। কোটশিলা থানার বামনিয়া গ্রামে সোলজার বিড়ি মালিক কিরিটি কুমারের বাড়িতে এক দুঃসাহসিক ডাকাতিকে রূপায়িত করে ডাকাত দলটি। তদন্তে নেমে ২০ এপ্রিল প্রথম ৭ জনকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল । তার পর ধাপে ধাপে এই মামলায় এখনো পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান ও পুরুলিয়া জেলা বিজেপির এক নেতাও রয়েছেন।











Post Comment