নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে পুরুলিয়ার ঝালদায় মৃত্যু হলো একজনের। জখমও হন একজন। ঝালদা-গোলা রোডের ডুমুরডি গ্রামের অদূরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জিতেন মাহাতো(২২)। তার বাড়ি ঝালদা থানার মেরেন্দ গ্রামে। মেরেন্দ গ্রামের জিতেন মাহাতো ও রমেশ মাহাতো একটি মোটরবাইকে ছিলেন। বিপরীত দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে তাদের। লরির সাথে বাইকের মুখোমুখি ধাক্কায়
দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঝালদা থানার পুলিশ। ঘটনাস্থলেই মারা যান জিতেন। গুরুতর আহত রমেশ মাহাতোকে উদ্ধার করে প্রথমে ঝালদা ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।











Post Comment