নিজস্ব প্রতিনিধি, আড়শা :
অবৈধ চোলাই মদ বিক্রির অভিযোগ দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের নাম লক্ষ্মীকান্ত সিং বাবু ও লালবাবু সিং মুড়া । শনিবার রাতে আড়শা ব্লকের উপরগুগুই এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুই ব্যক্তি চোলাই মদ নিয়ে মোটরসাইকেল করে বিক্রির জন্য যাচ্ছিল। বিশেষ সূত্রে, খবর পেয়ে হানা দেয় বলরামপুর আবগারি দপ্তরের আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ লিটার চোলাই মদ। সাথে সাথে বাজেয়াপ্ত করা হয় মোটরসাইকেলটি। রবিবার ধৃতদের জেলা আদালতে তোলা হয় ।










Post Comment