নিজস্ব প্রতিনিধি ,আড়শা:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আড়শা ব্লক শাখার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল আড়শায়। বুধবার আড়শা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাগৃহে সম্মেলনটি আয়োজিত হয়। এই সম্মেলন থেকে আড়শা ব্লক শাখার সভাপতি নির্বাচিত হন প্রদীপ চক্রবর্তী। সম্মেলন মঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয় তৃণমূল কংগ্রেসকে ২০২৬ নির্বাচনে পুনরায় ক্ষমতায় আনতে হবে।সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সুপ্রিয় দত্ত, তৃণমূলের জেলা সহ সভাপতি সুষেণ মাঝি, তৃণমূলের আইএনটিটিইউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ত্রিলোচন মাঝি প্রমুখ।











Post Comment