insta logo
Loading ...
×

পুঞ্চায় সাপের ছোবলে মৃত্যু কিশোরের

পুঞ্চায় সাপের ছোবলে মৃত্যু কিশোরের

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :

সাপের ছোবলে মৃত্যু হল এক কিশোরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম বিক্রম বাউরি ওরফে পটল। তার বাড়ি পুরুলিয়ার পুঞ্চা থানার ভাগাবাঁধ গ্রামে। মঙ্গলবার ওই কিশোরকে বাড়ির মধ্যেই একটি বিষধর সাপ ছোবল মারে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুঞ্চা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

Post Comment