insta logo
Loading ...
×

বউয়ের হাঁটু ভেঙে শ্রীঘরে স্বামী

বউয়ের হাঁটু ভেঙে শ্রীঘরে স্বামী

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর

একদিকে স্বামীর অত্যাচার। অন্যদিকে দাদা – বৌদির অত্যাচারে আশ্রয় মিলল না বাপের বাড়িতেও। নির্যাতনের অভিযোগ নিয়ে কাশিপুর থানার দ্বারস্থ হলেন নির্যাতিতা।
নির্যাতিতা বধূ পুলিশকে জানান, ২০১৪ সালে তার বিয়ে হয়। ৭ বছরের সন্তান আছে। তাঁর অভিযোগ, স্বামী নিত্যদিন তার উপর মানসিক ও শারীরিকভাবে অত্যাচার চালাতো। নিস্তার পেতে বাপের বাড়ি গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও আশ্রয় পাননি। অভিযোগ, দাদা ও বৌদি অত্যাচার করে পুনরায় তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। শুক্রবার দুপুরে তার খেসারত দিতে হয় বধূকে। স্বামীর বেধড়ক মারধর খেয়ে ওই মহিলার হাঁটু ভেঙে যায়। এখন তাঁর এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নিয়েছেন নির্যাতিতা।

বধূর অভিযোগক্রমে তাঁর স্বামী ও দাদা পুলিশের হাতে হলো গ্রেফতার। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতর হলো কাশিপুর থানার সোনাইজুড়ি গ্রামের বাসুদেব মাঝি ও এই থানারই জামডি গ্রামের শিবরাম সরেন। রবিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্ত স্বামীর ৩ দিনের পুলিশ হেফাজত যায়। অন্যদিকে অভিযুক্ত দাদাকে ১৪ দিনের জেল হেফাজত পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Post Comment