নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। ধৃতের নাম সত্যবান সিং বাবু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বাঘমুন্ডি এলাকার বছর ২৫ এর এক যুবতী ও ধৃতের মধ্যে প্রায় দুবছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। যুবতীকে বিয়ে করবে, এমন প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে ওই যুবক সহবাস করে বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি ওই যুবক বিয়ে করতে বেঁকে বসে বলে অভিযোগ। বৃহস্পতিবার বাঘমুন্ডি থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃতের ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে নির্যাতিতা যুবতীর এদিন ডাক্তারি পরীক্ষা করানো হয়।











Post Comment