বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:
পানীয় জলের দাবিতে বিডিও-র কাছে দরবার করলো গ্রামোন্নয়ন কমিটি।
বৃহস্পতিবার বলরামপুরের ডুংরিডি গ্রামোন্নয়ন কমিটির পক্ষ থেকে বলরামপুরের বিডিও সৌগত চৌধুরির কাছে দীর্ঘদিনের জলের সমস্যায় লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা।
এদিন ওই গ্রামের বহু মহিলা ওই কর্মসূচিতে উপস্থিত হন। স্বাধীনতার ৭৭ বছর পরেও ডুংরিডি গ্রাম পানীয় জলের সমস্যায় জর্জরিত। ফলে গ্রামবাসীদের নিত্যদিনের জীবনে চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। শুধু তাই নয়, বিডিওকে দেওয়া স্মারকলিপিতে ওই কমিটি উল্লেখ করেছে বৃদ্ধ ভাতা, গ্রামের সোলার লাইটের আলো, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ দেওয়া সহ একাধিক দাবি। বিডিও সৌগত চৌধুরি জানান, ওই এলাকায় মাটির নিচে পাথর থাকায় জলের স্তর পাওয়া যাচ্ছে না। তাই শীঘ্রই এলাকা পরিদর্শন করে বিকল্প উপায় বার করার আশ্বাস দেন তিনি।
সেইসঙ্গে বাকি দাবি গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে বিডিও জানান।









Post Comment