নিজস্ব প্রতিনিধি , ঝালদা :
শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। মেরেছে লাথি। কসবার সেই ঘটনার প্রতিবাদে বুধবার ঝালদা থানার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দের যৌথ উদ্যোগে ঝালদা স্কুল মোড় থেকে ঝালদা শহর পরিক্রমার পর ঝালদা গার্লস স্কুল পর্যন্ত আয়োজিত হয় ধিক্কার মিছিল।

শিক্ষক সন্দীপ ব্যানার্জী বলেন, “কলকাতায় শিক্ষকদের উপর পুলিশের লাথি ও লাঠিচার্জের বিরুদ্ধে ধিক্কার মিছিল। আমাদের দাবি, এলাকায় এমনিতেই শিক্ষকের অভাব রয়েছে। তার ওপর ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় শিক্ষা ব্যবস্থার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে উঠেছে। এর জন্য দায়ী রাজ্য সরকার।
তাই অবিলম্বে বৈধ ও অবৈধ শিক্ষকের তালিকা প্রকাশ করে বৈধ শিক্ষকদের অবিলম্বে কাজে ফেরাতে হবে। না হলে আমরা গণ আন্দোলনে নামবো। “











Post Comment