অমরেশ দত্ত, মানবাজার:
সমাজ গড়ার কারিগর যাঁরা সেই শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে সিপিএম ধিক্কার মিছিল আয়োজন করল মানবাজারে।
সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি গিয়েছে ২৬ হাজারেরও বেশি শিক্ষকের। চাকরি হারানোর প্রতিবাদে রাজ্যের জেলায় জেলায় ডিআই অফিস অভিযানে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। কসবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সিপিআইএম দলের পক্ষ থেকে মানবাজারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। শুক্রবার সন্ধ্যায় মিছিলটি মানবাজার হাসপাতাল মোড়ে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মানবাজার পোস্ট অফিস মোড়ে শেষ হয়।











Post Comment