নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
উদ্দেশ্য চোরাশিকার। পাতা হয়েছিল ফাঁদ। বন কর্মীদের তাড়া খেয়ে পালালো শিকারির দল। জঙ্গল থেকে উদ্ধার হলো ফাঁদ।রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কংসাবতী উত্তর বন বিভাগের রঘুনাথপুর রেঞ্জের দান্দুয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বহিরাগত কিছু শিকারী জঙ্গলে ঢুকে পড়ে। তাদের হাতে তীর,ধনুক বল্লম ছাড়াও বেশ কিছু ফাঁদ ছিল। গ্রামের কিছু মানুষজন তাদের বন্যপ্রাণ শিকারে বাধা দিলেও ওই শিকারির দল তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রামের মানুষজন বিষয়টি রঘুনাথপুর বনবিভাগ কার্যালয়ে জানান। রঘুনাথপুর রেঞ্জ আধিকারিক নীলাদ্রি সখার নেতৃত্বে বন দফতরের একটি দল ঘটনাস্থলে আসে। বন দফতর সূত্রে জানা গিয়েছে জঙ্গলের এক পাশ ঘিরে শিকারীদের ধাওয়া করতেই তারা ছুটে পালিয়ে যায়। সেখান থেকে কয়েকটি নাইলনের ও তারের ফাঁদ উদ্ধার হয়েছে।



Post Comment