insta logo
Loading ...
×

পুরুলিয়ায় প্রাইমারি মর্নিং, শিক্ষকদের ক্ষোভ

পুরুলিয়ায় প্রাইমারি মর্নিং, শিক্ষকদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুনরায় মর্নিং সেশনে শুরু হোক প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন। এমন দাবি নিয়ে সোমবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদে ডেপুটেশন দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনের পক্ষে রাজ্য কমিটির সহ সভাপতি চন্দন চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের উষ্ণতম জেলা পুরুলিয়ায় বছরের পর বছর ধরে ট্র‍্যাডিশন এপ্রিল, মে ও জুন এই তিনমাস প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং সেশনে চলে পঠন পাঠন। মূলত শিশুদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো নির্দেশও জারি করেছিল পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এবছর রাজ্যের নির্দেশে সেই নির্দেশ বাতিল করা হয়েছে। ফলে তীব্র দাবদাহে ডে সেশনে শুরু হয়েছে প্রাথমিকের পঠন পাঠন।

পুনরায় মর্নিং সেশনে প্রাথমিকের পঠন পাঠন শুরু করার দাবিতে আমরা ডেপুটেশন দিলাম। চেয়ারম্যান রাজীব লোচন সরেন বিধানসভায় আছেন বলে আমাদের ডেপুটেশন গ্রহণ করেন দুজন এ আই। আমরা কথা বলে বুঝতে পেরেছি কীভাবে রাজ্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির ক্ষমতা খর্ব করছে। তাঁরা আমাদের দাবির কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলেছেন।”

Post Comment