insta logo
Loading ...
×

নির্মল লক্ষ্যে অবিচল বিশরী

নির্মল লক্ষ্যে অবিচল বিশরী

অমরেশ দত্ত, মানবাজার:

আর মাঠে-ঘাটে মলমূত্র ত্যাগ নয়, প্রিয়জনকে সুরক্ষিত রাখতে শৌচাগার ব্যবহার করুন। এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার সচেতনতামূলক পদযাত্রা করলো পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উদ্যোগে এদিনের মিছিলে এলাকার প্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। পাশাপাশি এদিন জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে নির্মিত বিশরী সুলভ শৌচালয়ের সামনে জনসাধারণদের সচেতন করতে পথসভা করা হয়। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেশরা প্রমুখ।

Post Comment