দেবীলাল মাহাত,আড়শা:
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। মৃতার নাম মন্দিরা মাঝি(২২)।তার বাড়ি আড়শা থানার ফস্কো গ্রামে। সোমবার বাড়ির মধ্যেই দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তারা দেহটি নামিয়ে নিয়ে যান সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশকে। সেখান থেকে ময়না তদন্তের জন্য দেহটিকে পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।











Post Comment