নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম শম্ভু শবর(২৪)। তাঁর বাড়ি বরাবাজার থানার জেরিয়া গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে এই থানারই হিজলা সেতুর ওপর। পুলিশ সূত্রে জানা গেছে দুই আরোহীকে নিয়ে বাইকে বরাবাজার দিক থেকে সিন্দরির দিকে যাচ্ছিলেন শম্ভু। হিজলা সেতুর ওপর তাঁর বাইকটি নিয়ন্ত্রণ হারায়৷ তিন জনেই ছিটকে পড়েন। অপর দুই আরোহী শক্তিপদ শবর ও বাবুরাম শবরকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।











Post Comment