insta logo
Loading ...
×

মিলন সভা মানবাজারে

মিলন সভা মানবাজারে

অমরেশ দত্ত, মানবাজার:

সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে চলছে স্থায়ীকরণের দাবী। রবিবার এসএ ভিআরপি মানবাজার ১ নং ব্লক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো মিলন সভা। এদিনের সভায় এসএ ভিআরপিদের স্থায়ীকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং ব্লক সংগঠনের সভাপতি দিব্যেন্দু ব্যানার্জী, সহ-সভাপতি মানস মন্ডল, সম্পাদক আশীষ মাঝি সহ অন্যান্যরা।

Post Comment