অমরেশ দত্ত, মানবাজার :
তার সাইকেলের সামনে লেখা তেপান্তরের পথে। লক্ষ্য দু-চাকায় বিশ্বজয়। আর সেই লক্ষ্যেই সাইকেলে করে বিশ্বজয়ের পথে রওনা দিয়েছেন মুর্শিদাবাদ জেলার লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস। তার লক্ষ্য সাইকেলে চড়ে শ্রীলঙ্কা , নেপাল, ভুটান , বাংলাদেশ সহ বেশ কিছু জায়গা ভ্রমণ করা। গত ৪ঠা জানুয়ারি রওনা দেন তিনি। দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে, বিশ্ব জুড়ে বৃক্ষ রোপণ সহ একাধিক বার্তা নিয়ে তাঁর এই যাত্রা। বৃহস্পতিবার তিনি পৌঁছান পুরুলিয়ার মানবাজারে। মানবাজার গার্লস প্রাইমারি স্কুলের পক্ষ থেকে প্রসেনজিৎ দাসকে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক স্বরূপ চক্রবর্তী বলেন, “স্বপ্ন পূরণ হোক যুবকের। তাঁর এই অদম্য সাহসকে সম্মান জানাতে
মানবাজার গার্লস প্রাইমারি স্কুলের পক্ষ থেকে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানানো হয়েছে। “
মুর্শিদাবাদের যুবক প্রসেনজিৎ বাবু ভাবেনইনি যে এই ভাবে সম্মানিত হবেন। তিনি বলেন, “সংবর্ধনা পেয়ে খুবই খুশি । এদিন বিদ্যালয়ে রক্তদান, বৃক্ষ রোপনের প্রচার করেছি। পাশাপাশি সুস্থ শরীর, সুস্থ পরিবেশ গড়তে সাইকেল চালানোর বার্তাও দিয়েছি।”
এই যাত্রাপথে মানুষের মধ্যে তাঁকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে তা দেখে খুবই খুশি তিনি। প্রত্যেকেই করছেন সাহায্য। তাঁর এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়েছেন মানবাজারবাসী।











Post Comment